ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনুমোদন পেল ‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৮, ৮ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনুমোদন পেল ‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’

নিজস্ব প্রতিবদেক : দীর্ঘ প্রতীক্ষার পর ব্র্রাহ্মণবাড়িয়ায় উচ্চ শিক্ষার নবদ্বার উন্মোচন করতে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি বেসরকারি বিশ্বিবদ্যালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ মার্চ  বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী- ‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর প্রচেষ্টায় ‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’ অনুমোদন পেয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন পাওয়ায়  চেয়ারম্যান মোকতাদির চৌধুরী  বলেন, স্বাধীনতার মাসে এটা ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য সবচেয়ে বড় উপহার। এতে উপকৃত হবে ব্রাহ্মণবাড়িয়াসহ আশেপাশের জেলার শিক্ষার্থীরা এবং তৃণমূলে পৌঁছে যাবে উচ্চ শিক্ষার সুযোগ। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’ অনুমোদনের খবরে জেলায় আনন্দের বন্যা বইছে। জেলার বিশিষ্ট ব্যাক্তিবর্গ এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।



রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়