ঢাবিতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ইয়ামিন || রাইজিংবিডি.কম
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা
ক্যাম্পাস প্রতিবেদক
ঢাবি, ২৮ ফেব্রুয়ারি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে মইনীয়া শিশু-কিশোর মেলা।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৬০০ শিক্ষার্থী অংশ নেয়।
এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল হজরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্ট। সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়।
ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চারটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চার বিভাগের মধ্যে প্রথম বিভাগ হলো গোলাপ কুঁড়ি- প্লে গ্রুপ থেকে প্রথম শ্রেণি পর্যন্ত। ছবি আঁকার বিষয় ছিল যেমন খুশি আঁকো। দ্বিতীয় বিভাগ বেলি- দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত। ছবি আঁকার বিষয় শহীদ মিনার। তৃতীয় বিভাগ রজনীগন্ধা- পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত। ছবি আঁকার বিষয় একুশের প্রভাতফেরি। চতুর্থ বিভাগ হাসনাহেনা- অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত। ছবি আঁকার বিষয় ছিল ভাষা আন্দোলন।
বিকেল ৩টা থেকে ৩টা ২০ পর্যন্ত অনুষ্ঠিত হয় সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা।
রাইজিংবিডি / ইয়ামিন / শামসুল / ক.কর্মকার
রাইজিংবিডি.কম
লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান