ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবি ‘খ’  ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২ অক্টোবর ২০২১   আপডেট: ১১:৩৭, ২ অক্টোবর ২০২১
ঢাবি ‘খ’  ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ফাইল ছবি

কলা অনুষদভুক্ত খ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (২ অক্টোবর) সকাল ১১ টা থেকে শুরু হয়েছে এ পরীক্ষা। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

আরো পড়ুন:

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারী ৪৭ হাজার ৬৩২ জন। আসনসংখ্যা ২ হাজার ৩৭৮টি, আসনপ্রতি পরীক্ষার্থী ২০ দশমিক ০৩ জন।

এবারই প্রথমবারের মতো রাজধানীর বাইরে হচ্ছে ভর্তি পরীক্ষা। ঢাকার বাইরে দেশের ৭ বিভাগের বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে ভর্তি পরীক্ষা। রাজধানীর বাইরে পরীক্ষা হওয়া নিয়ে অনেকেই নিরাপত্তার বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বাইরে হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। এক্ষেত্রে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, মোটি আট বিভাগে ৮ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া রাজধানীর বাইরে হবে ৭ বিশ্ববিদ্যালয়ে।

ঢাকার বাইরে যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে সেগুলো হলো—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ক ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে ১ অক্টোবর, খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ অক্টোবর, গ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২২ অক্টোবর, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ক, খ, গ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।  শুধুমাত্র চ ইউনিট অর্থাৎ চারুকলায় ভর্তি হতে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে।  ক, খ, গ ও ঘ ইউনিটের এমসিকিউ পরীক্ষার সময় ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার সময়ও ৪৫ মিনিট। চ ইউনিটের এমসিকিউ পরীক্ষা ৩০ মিনিট ও অঙ্কন পরীক্ষার সময় ৬০ মিনিট থাকবে।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

ইয়ামিন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়