দাখিলে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে
দাখিল পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর পরিমাণ বেড়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৩১৩ জন, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিলেন ৭ হাজার ৫৬১ জন।
এবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯২ হাজার ৫৬৯ জন দাখিল পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ২ লাখ ৭২ হাজার ৭২২ জন।
১ লাখ ৪৪ হাজার ৪৮৭ ছাত্রের মধ্যে পাস করেছেন ১ লাখ ৩৩ হাজার ৯০৮ জন। ১ লাখ ৪৮ হাজার ৮২ ছাত্রীর মধ্যে পাস করেছেন ১ লাখ ৩৮ হাজার ৮১৪ জন। এ বছর ৮ হাজার ২০৬ জন ছাত্রী এবং ৬ হাজার ১০৭ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন।
ইয়ামিন/রফিক