ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু ১৫ মার্চ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ৯ মার্চ ২০২২  
প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু ১৫ মার্চ

ছবি: সংগৃহীত

প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদেরও ক্লাস শুরু হবে আগামী ১৫ মার্চ থেকে। বুধবার (৯ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।

তিনি বলেন, করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামী ১৫ মার্চ থেকে। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন ক্লাস হবে জানিয়েছে তিনি আরও বলেন, প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন (রবি ও মঙ্গলবার) ক্লাস হবে।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন ও মোশাররফ হোসেন।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি ষষ্ঠ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় আবার প্রাণচঞ্চল হয়ে ওঠে। আর ২ মার্চ থেকে আবারও শুরু হয় প্রাথমিকে সশরীরে ক্লাস।

ইয়ামিন/এনএইচ 

সর্বশেষ

পাঠকপ্রিয়