ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছয় বছরে পা দিলো সামিয়ার অনুষ্ঠান

কাজী আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছয় বছরে পা দিলো সামিয়ার অনুষ্ঠান

কাজী আশরাফ: কর্মব্যস্ত দীর্ঘ ছয়টি দিন শেষে শুক্রবার আসে এবং দীর্ঘ ছয় বছর সেই শুক্রবার সকাল শুরু হয়েছে ‘Rise and Shine with Holiday Morning’-এই শিরোনামে। আরজে সামিয়া সকলের ঘুম ভাঙান তার আবেগি কিন্তু দৃঢ় কণ্ঠস্বরে। আরজেদের যে কথাটুকু রেডিওতে প্রচার হয়, সেই কথাটুকুকে রেডিওর ভাষায় বলা হয় ‘লিংক’। মূলত একটি গানের পর অপর একটি গানে যাবার আগে মধ্যবর্তী সময়ে শ্রোতাদের সাথে গান এবং স্টেশনকে সংযুক্ত রাখার এই পূর্ণাঙ্গ প্রক্রিয়াটিই হলো লিংক।

সেই লিংক কখনো ছুঁয়ে যায় স্মৃতির পাতা, ল্যান্ডফোন, নীল খামের চিঠি, জানালা, জোনাকি পোকা, কাশ ফুল এমন সব বিষয়ে। ঠিক ছয় বছর আগে সিটিএফ-৯৬.০ যাত্রা শুরু করেছিল। সেই যাত্রা পথের সারথি ছিলেন আরজে সামিয়া। প্রতি শুক্রবার তার প্রোগ্রাম ঠিক সকাল আটটায় শুরু হচ্ছে দীর্ঘ ছয় বছর থেকে। এ প্রসঙ্গে সামিয়া বলেন, ‘নিঃসন্দেহে এটি একটি অর্জন। বাংলাদেশের প্রাইভেট রেডিও স্টেশনগুলোতে কেবল মাত্র দু’একটা অনুষ্ঠান এমন দীর্ঘ সময় ধরে সম্প্রচারিত হয়েছে। তার মধ্যে এটি একটি। তাই ভালো লাগছে।’

সামিয়ার অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন, মুক্তিযুদ্ধ যাদুঘরের সেক্রেটারি  জিয়াউদ্দিন তারেক আলী, গ্রে ঢাকার ব্যবস্থাপনা পরিচালক বিজ্ঞাপন নির্মাতা গাউসুল আলম শাওন, তরুণ নির্মাতা রায়হান রাফি, ওমেন্স চ্যাপটারের সম্পাদক সুপ্রিতি ধরসহ কৃষ্ণকলির মত সুপরিচিত কণ্ঠশিল্পীরা। কর্মসূত্রেই প্রযুক্তির উৎকর্ষতা মোবাইল অ্যাপ এবং ইন্টারনেটে বিশ্বে ছড়িয়েছে সামিয়ার কণ্ঠস্বর।

সামিয়া রেডিওতে প্রচারের জন্য নাটকের স্ক্রিপ্ট লিখেছেন। এখন পর্যন্ত তার ছয়টি রেডিও নাটক প্রচারিত হয়েছে। এর মধ্যে শিশুদের জন্য লিখিত নাটক ‘আহ্বান’ প্রশংসিত হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৮/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়