ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১৩:৫৮, ৫ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ

ব্যাপক অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৫ সালের নির্বাচনের তদন্ত কমিটির রিপোর্ট জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি।

রোববার (০৫ এপ্রিল) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে এই রিপোর্ট পৌঁছে জমা দেন স্বাধীন তদন্ত কমিটির প্রধান বিচারপতি (অবসরপ্রাপ্ত) একেএম আসাদুজ্জামান। তার সঙ্গে সদস্য হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির, যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এটিএম সাইদুজ্জামান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।

আরো পড়ুন:

একেএম আসাদুজ্জামান বলেছেন, ‘‘আমরা একটা তদন্ত করতে বসেছিলাম। তদন্ত শেষ করে, রিপোর্ট জমা দেওয়ার জন্য এসেছিলাম। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাতে যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সর্বোচ্চ চেষ্টা করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যা পেয়েছি সুন্দরভাবে চেষ্টা করেছি কাজ করার। আমরা কাউকে অভিযুক্ত না করে, নিরপেক্ষভাবে নির্বাচন সংক্রান্ত যা পেয়েছি সে সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম। আমরা কাউকে অভিযুক্ত করি নাই। আমরা নিরপেক্ষভাবে ইলেকশনের ডিক্লারেশন সম্বন্ধে আলোচনা করে, ইলেকশন ডেটার মন্তব্য করেছি।’’

নির্বাচন নিয়ে নিজেদের রিপোর্ট প্রকাশের পাশাপাশি স্বাধীন তদন্ত কমিটি ভবিষ্যতে বিসিবি নির্বাচন নিয়েও নিজেদের সুপারিশ দিয়েছে। এক্ষেত্রে বড় প্রশ্ন উঠছে, বিসিবির বিদ্যমান নির্বাচন গঠনতন্ত্র অনুযায়ী, নিরপক্ষে ও সুন্দর নির্বাচন আদৌ সম্ভব কি না?

গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ করা হয়েছে কিনা সেই প্রশ্নের উত্তরে একেএম আসাদুজ্জামান বলেছেন, ‘‘আমরা সুপারিশ করেছি কিছু। আপনারা দেখে নিয়েন। আছে, আছে (কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট) সুপারিশ আমরা করেছি। যেটা উনাদের মনে ধরলে হয়তো উনারা...(কাজে লাগাবেন)।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়