ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গফরগাঁওয়ে দায়ের কোপে যুবক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৫ এপ্রিল ২০২৬  
গফরগাঁওয়ে দায়ের কোপে যুবক নিহত

নিহত রিফাত।

ময়মনসিংহের গফরগাঁওয়ে চাচার দায়ের কোপে রিফাত (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মনির পলাতক। 

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। 

আরো পড়ুন:

নিহত রিফাত একই গ্রামের মনসুর আলীর ছেলে। অভিযুক্ত মনির নিহতের সৎ চাচা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত মনির এলাকার চিন্হিত মাদকসেবী। মনির ও রিফাতের বাবা আবুল মনসুর সম্পর্কে সৎ ভাই। তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। পারিবারিক বিভিন্ন কলহ লেগেই থাকত। শনিবার সকাল থেকে মনির বাড়িতে উশৃঙ্খল আচরণ করছিলেন। তিনি দা দিয়ে তার ছেলেকে মারতে যায়। এসময়  ফেরাতে গেলে মনির রিফাতের হাটুর নিচে কোপ দেয়। স্থানীয়রা দ্রুত রিফাতকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, “হাসপাতালে আনার আগেই রিফাত মারা যান। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।”

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত মনিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়