ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘নিজেকে হট মনে করি না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১২, ২৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নিজেকে হট মনে করি না’

বলিউড অভিনেত্রী দিশা পাটানি। আকর্ষণীয় রূপ ও শারীরিক গড়ন দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনময়ী ছবি পোস্ট করে প্রায়ই আলোচনায় আসেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দিশা পাটানি বলেন, নিজেকে হট মনে করি না। আমি বাস্তব জীবনে টমবয় ধরনের। শুধুমাত্র আমার ফটোশুটের কারণে সবাই আমাকে ‘হট’ মনে করেন। আমি অন্য মেয়েদের মতোই সাধারণ হিসেবে থাকতে পছন্দ করি।

ইউটিউবে চ্যানেল খুলেছেন দিশা। সেখানে তার ভ্লগও পোস্ট করেন। এছাড়া ইন্সটাগ্রামে নিয়মিত ছবি দিয়ে থাকেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম আমার জীবনেরই একটি অংশ। আমি ইনস্টাগ্রামে খুবই সক্রিয়। কিন্তু ইন্টারনেটের বাহিরেও যে জগত রয়েছে সেটি আমি মাথায় রাখি। ভারসাম্য বজায় রেখে নির্দিষ্ট কিছু সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কাটায়।

দিশা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ভারত। তার পরবর্তী সিনেমা মালাং। মুহিত সুরি পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন— অনিল কাপুর, আদিত্য রয় কাপুর, কুণাল খেমু প্রমুখ।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়