ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রসব বেদনার অভিজ্ঞতা নিলেন অক্ষয়-দিলজিৎ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ১৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রসব বেদনার অভিজ্ঞতা নিলেন অক্ষয়-দিলজিৎ

অক্ষয় কুমার ও দিলজিৎ দুসাঞ্জ অভিনীত পরবর্তী সিনেমা গুড নিউজ। এই সিনেমায় প্রেগন্যান্সির নানা বিষয় তুলে ধরা হয়েছে।

সিনেমার প্রচারের অংশ হিসেবে প্রসব বেদনা কেমন হয় তার অভিজ্ঞতা নিয়েছেন অক্ষয়-দিলজিৎ। ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে এই অভিজ্ঞতা নিয়েছেন তারা। ইনস্টাগ্রামে এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন অক্ষয় কুমার।

ক্যাপশনে অক্ষয় লিখেছেন, দিলজিৎ ও আমি প্রসব বেদনার অভিজ্ঞতা নিচ্ছি। মায়েদের কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয় তা বোঝার জন্য এই পদক্ষেপ। মন থেকে বলছি— সকল মায়েদের প্রতি সম্মান রইল। সন্তান প্রসব করা কতটা কষ্টের কেউ কল্পনা করতে পারবেন না।

আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে সন্তান জন্ম দিতে গিয়ে দুই দম্পতি নানা ঘটনার সম্মুখীন হন— এমন গল্প নিয়ে তৈরি গুড নিউজ। এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অক্ষয় কুমার, কারিনা কাপুর, দিলজিৎ দুসাঞ্জ, কিয়ারা আদভানি প্রমুখ। আগামী ২৭ ডিসেম্বর এই সিনেমা মুক্তি পাবে।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়