ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আবারো অভিনয়ে মিথিলার বোন মিশৌরী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ১৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারো অভিনয়ে মিথিলার বোন মিশৌরী

দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার ছোট বোন মিশৌরী রশিদ। দীর্ঘ দিন ধরে বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন তিনি। নাটকেও অভিনয় করেছেন। এবার গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন।

আজ সোমবার নগরীর নিউ মার্কেটে ‘শিরোনামহীন’ নামে এই চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন মিশৌরী।

এ অভিনেত্রী বলেন, ‘শুরুটা পারিবারিকভাবে হলেও এখন নিজের ইচ্ছায় অভিনয় করছি। মুঠোফোন কোম্পানিসহ বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে কাজ করেছি। বছর খানিক আগে সুবর্ণা মুস্তাফা ম্যাডামের একটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলাম। সেটাই ছিল প্রথম। তারপর অভিনয় থেকে কিছুদিন দূরে ছিলাম। এখন আবার নিয়মিত কাজ শুরু করেছি।’

শুধু মডেলিং কিংবা অভিনয়ই নয়, ক্যামেরার পেছনে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সহকারী হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন মিশৌরী। সবকিছু সামলে পড়াশোনাও ঠিক রেখেছেন তিনি। বর্তমানে নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে স্নাতক পড়ছেন এই অভিনেত্রী।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়