ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাহসানের গানের নায়িকা তিশা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২২, ৩১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাহসানের গানের নায়িকা তিশা

সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানজিন তিশা। নাটক-টেলিফিল্মের পাশাপাশি গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করছেন। তবে এক্ষেত্রে কিছুটা দেখেশুনে কাজ করেন তিনি। এবার দর্শকপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী তাহসানের গানের মডেল হলেন এই অভিনেত্রী।

‘স্মৃতির ফানুস’ শিরোনামে গানটি যৌথভাবে গেয়েছেন তাহসান ও সুস্মিতা আনিস। গানটির কথা লিখেছেন তাহসান খান ও মেহেদী হাসান লেমন। সুর করেছেন তাহসান। সংগীতায়োজন করেছেন মেনন খান। আর এ গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করছেন নাহিয়ান আহমেদ। গত দু’দিন কক্সবাজারের বিভিন্ন স্থানে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণে অংশ নেন তানজিন তিশা।

তিশা বলেন, ‘গানটি খুব সুন্দর। আমার প্রতিটি মিউজিক ভিডিওতে এক্সক্লুসিভ কিছু রাখার চেষ্টা করি। গতানুগতিক মিউজিক ভিডিওতে কাজ করি না। কিছুটা হলেও ব্যতিক্রম হয়। এ গানের মিউজিক ভিডিও ব্যতিক্রমই হচ্ছে। আশা করছি, আমার অন্য মিউজিক ভিডিওর মতো এটিও সবার ভালো লাগবে।’

গত বছরের শেষের দিকে ইমরানের গাওয়া ‘আমার এ মন’ শিরোনামের গানে সর্বশেষ মডেল হয়েছিলেন তিশা। নতুন এ মিউজিক ভিডিওটি আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়