ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঐশ্বরিয়ার দৃশ্যটি আরো সাহসী হবে 

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ৩১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঐশ্বরিয়ার দৃশ্যটি আরো সাহসী হবে 

তামিল অভিনেত্রী ঐশ্বরিয়া দত্ত। তার পরবর্তী সিনেমা পোলাধা উলাগিল বায়াঙ্গারা গেম (পাবজি)। 

বর্তমানে এই সিনেমার শুটিং করছেন ঐশ্বরিয়া। জানা গেছে, সিনেমার একটি দৃশ্যে তাকে নগ্ন দেখা যাবে। কিছুদিন আগে আদাই সিনেমায় অভিনেত্রী অমলা পালের নগ্ন দৃশ্য নিয়ে বেশ বিতর্ক হয়েছিল। শোনা যাচ্ছে, ঐশ্বরিয়ার এই দৃশ্যটি আরো সাহসী হবে। 

সম্প্রতি এই দৃশ্যের শুটিং হয়েছে। শুটিং শেষে পরিচালকের প্রশংসাও পেয়েছেন ঐশ্বরিয়া।  

সিনেমাটি পরিচালনা করছেন শ্রী বিজয় জি। এটি তার দ্বিতীয় সিনেমা। এর আগে ধাঁধা ৮৭ নামে একটি সিনেমা পরিচালনা করেন তিনি। পোলাধা উলাগিল বায়াঙ্গারা গেম সিনেমায় আরো অভিনয় করছেন— আর্জুমান, শান্তিনি, অনিত্রা নায়ার, মোতা রাজেন্দ্রন প্রমুখ।

ড্যান্সার হিসেবে ক্যারিয়ারে শুরু করেন ঐশ্বরিয়া। এরপর মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও বিভিন্ন স্টেজ পারফরম্যান্স করেছেন। ২০১৪ সালে পিকনিক সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। ২০১৯ সালে তামিল বিগ বস রিয়েলিটি শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি।


ঢাকা/মারুফ/তারা/নাসিম 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়