ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তৌসিফ-তিশার ‘লাভ স্টোরি ৩৬০’

প্রকাশিত: ১০:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তৌসিফ-তিশার ‘লাভ স্টোরি ৩৬০’

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও তৌসিফ মাহবুব। নিয়মিত নাটকে অভিনয় করছেন তারা। বিশ্ব ভালোবাসা দিবসেও থাকছে তাদের নাটক। ফাহরিয়ান চৌধুরী তন্ময়ের রচনা ও পরিচালনায় ‘লাভ স্টোরি ৩৬০’ নামে নাটকে দেখা যাবে এই জুটিকে।

ফাহরিয়ান চৌধুরী তন্ময় বলেন, ‘‘লাভ স্টোরি ৩৬০’ রোমান্টিক ঘরানার নাটক। কিন্তু নাটকটি যেভাবে শেষ হবে বলে মনে হবে কিন্তু সেভাবে শেষ হবে না। তাই শেষ পর্যন্ত না দেখলে নাটকের গল্প বোঝা যাবে না।’

ইতিমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে তৌসিফ-তিশা ছাড়াও অভিনয় করেছেন পিরজাদা হারুন, মামুন, নাদিয়া, রানা প্রমুখ।

নাটকটির প্রযোজক এবং ভিজ্যুয়ালসিন এন্টারটেইনমেন্টের কর্ণধার মো. হাবিবুর রাহমান খান বলেন, ‘এনআর মিডিয়ার ব্যানারে নির্মিত ভালোবাসা দিবসের ব্যতিক্রমধর্মী নাটকটি আগামী ১৩ ফেব্রুয়ারি রাত ১০টায় একুশে টিভিতে প্রচারিত হবে। রাত ১১ টায় নাটকটি ভিজ্যুয়ালসিনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।’


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়