ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোমান্স করবেন আয়ুষ্মান-বাণী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রোমান্স করবেন আয়ুষ্মান-বাণী

আয়ুষ্মান খুরানা ও বাণী কাপুর

জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে চলেছেন। অভিষেক কাপুরের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। রোমান্টিক ঘরানার এই সিনেমায় আয়ুষ্মানের সঙ্গে রোমান্স করবেন বাণী কাপুর।

এ প্রসঙ্গে পরিচালক অভিষেক কাপুর বলেন, ‘আমার মনে হয়েছে বেফিকর সিনেমায় বাণী অসাধারণ কাজ করেছেন। তিনি খুবই চমৎকার একজন অভিনেত্রী এবং দায়িত্বশীল। আয়ুষ্মান ও তার সঙ্গে শুটিং শুরুর অপেক্ষায় আছি। আমার বিশ্বাস তাদের জুটি খুবই আকর্ষণীয় হবে।’

বাণী কাপুর বলেন, ‘এটা খুবই হৃদয়স্পর্শী একটি সিনেমা হতে চলেছে। অভিষেক কাপুরের সঙ্গে অনেক আগে থেকেই কাজ করার ইচ্ছা ছিল। তার সিনেমা থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। তার সিনেমায় কাজ করতে পারছি এটি খুবই বড় একটি সুযোগ। এছাড়া আয়ুষ্মান আমাদের সময়ের অন্যতম প্রতিভাবান একজন অভিনেতা। খুবই সুন্দর একটি প্রেমের গল্পে প্রথমবার তার সঙ্গে কাজ করব তাই খুবই উচ্ছ্বসিত।’

সিনেমাটির নাম কী হবে তা এখনো ঠিক হয়নি। তবে আগামী অক্টোবরে এর শুটিং শুরু হবে। ২০২১ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়