ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বর্ষার ‘ভাত কেক’ (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ২৭ আগস্ট ২০২০   আপডেট: ০৪:৪৪, ২৮ আগস্ট ২০২০
বর্ষার ‘ভাত কেক’ (ভিডিও)

পার্সিয়ান সাফরান রাইস কেক হাতে বর্ষা

চিত্রনায়িকা বর্ষা এখন পরিবার নিয়েই ব্যস্ত সময় পার করছেন। নতুন কোনো চলচ্চিত্রের শুটিং না থাকায় নিজ বাসায়ই কাটছে তার সময়। এর ফাঁকে বিভিন্ন পদের রেসেপির ভিডিও তৈরি করছেন বর্ষা। আর সেসব ভিডিও অনন্ত জলিল তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করছেন।

আজ (২৭ আগস্ট) ইরানের নতুন একটি রেসেপির ভিডিও পোস্ট করেছেন অনন্ত। এর ইরানি নাম: পার্সিয়ান সাফরান রাইস কেক। সাধারণভাবে একে ‘ভাত কেক’ বলা যেতে পারে! যদিও এটি তৈরি করতে ভাত ছাড়াও আরো বেশ কিছু উপাদান প্রয়োজন হয়। যা বিস্তারিত ভিডিওতে জানিয়েছেন এই অভিনেত্রী।

বর্ষা বলেন—‘দিন দ্য ডে’ সিনেমার শুটিং করতে ইরানে গিয়েছিলাম। ওই সময় ওখানে ১ মাসের মতো ছিলাম। ওখানেই পার্সিয়ান সাফরান রাইস কেক তৈরি করতে শিখেছি। এটি আমার খুব পছন্দের খাবার। তাই আপনাদের সঙ্গে এটি শেয়ার করছি। আর আমি যে পোশাকটি পরেছি এটিও ইরানি, ওখানকার মেয়েরা পরে থাকে। যেহেতু ইরানি কেক তৈরি করছি তাই ইরানি পোশাকও পরেছি। আসলে যখন যে দেশে ঘুরতে যাই, তখন ওখানকার পছন্দের খাবার দেশে এসে রান্না করে খাই।

বর্ষা অভিনীত পরবর্তী সিনেমা ‘দিন দ্য ডে’ বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এটি। এতে বর্ষার বিপরীতে অভিনয় করেছেন অনন্ত জলিল। সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়