ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছন্দে ফিরলেন কোয়েল (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০২০  

দক্ষিণ কলকাতার টালিগঞ্জের মতোই ছন্দে ফিরেছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।

পাঁচ মাস আগে পুত্রসন্তানের মা হয়েছেন। সবমিলিয়ে দীর্ঘ এক বছর মাতৃত্বের স্বাদ উপভোগ করেছেন তিনি। কিন্তু এর মধ্যে করোনার তাণ্ডবে এক প্রকার দিশেহারা হয়ে পড়েছিল মল্লিক পরিবার। সব বাধা পেরিয়ে এবার কাজে ফিরলেন এই নায়িকা।

আরো পড়ুন:

ফিটনেস ঠিক করতে জুম্বা প্র্যাকটিস করছেন কোয়েল। পাশাপাশি যোগা, জগিং তো রয়েছেই! আর নিজেকে তৈরির একটি ভিডিও কোয়েল তার ফেসবুকে পোস্ট করেছেন। শুধু তাই নয়, একটি রহস্য ফাঁস করে কোয়েল বলেন—বরের ওয়ারড্রব থেকে টি শার্ট ধার করে পরার মজাই আলাদা! প্রায় এক বছরের বেশি সময় পর ফিটনেস রুটিনে ফিরলাম। একটু কঠিন। তবে নো পেইন, নো গেইন।

গত ২৬ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু করেছেন কোয়েল। যথারীতি সেই আগের রূপে হাজির হয়েছেন তিনি। অভিজ্ঞতা জানিয়ে কোয়েল ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন—কত দিন পর আবার শুটিং করছি। গত বছর পূজায় আমার সিনেমা মুক্তি পায়। এর পর অনেক দিনের অবসর ছিল। শুটিংয়ের ফাঁকে ফাঁকে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়