ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাবা হলেন অভিনেতা-নির্মাতা মিলন ভট্টাচার্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৭ জানুয়ারি ২০২১   আপডেট: ১২:৫৮, ৭ জানুয়ারি ২০২১
বাবা হলেন অভিনেতা-নির্মাতা মিলন ভট্টাচার্য

সন্তান ও স্ত্রীর পাশে মিলন ভট্টাচার্য

বাবা হলেন ছোট পর্দার অভিনেতা-নির্মাতা মিলন ভট্টাচার্য। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী ডা. তারিন মাহমুদ। মা-ছেলে দুজনেই ভালো আছেন।

তারিন মাহমুদ ও মিলন দম্পতির এটি প্রথম সন্তান। উচ্ছ্বাস প্রকাশ করে মিলন ভট্টাচার্য রাইজিংবিডিকে বলেন—বাবা হওয়ার এই অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। এ এক অন্যরকম অনুভূতি। মা-ছেলে দুজনেই ভালো আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

আরো পড়ুন:

এখনো নবজাতকের নাম ঠিক করেননি মিলন। তবে বেশ কটি নাম নিয়ে ভাবছেন। আজই হয়তো প্রিয় পুত্রের নাম রাখবেন বলেও জানান মিলন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়