ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন অতিথি আগমনের প্রস্তুতি নিচ্ছেন সাইফিনা!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ১২ জানুয়ারি ২০২১   আপডেট: ১৪:২৩, ১২ জানুয়ারি ২০২১
নতুন অতিথি আগমনের প্রস্তুতি নিচ্ছেন সাইফিনা!

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী কারিনা কাপুর। খুব শিগগির তাদের ঘরে আসছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন কারিনা।

ঘরে নতুন অতিথি আসার প্রস্তুতি নিতে শুরু করেছেন ‘সাইফিনা’। শোনা যাচ্ছে, নতুন বাড়িতে ওঠার পরিকল্পনা করছেন তারা। বর্তমানে সাইফ-কারিনা যে বাড়িতে রয়েছেন তার ঠিক উল্টো দিকেই হচ্ছে তাদের নতুন ঠিকানা। তবে আগের চেয়ে এই বাড়ি একটু বড়সড়ো। অনেকদিন ধরেই নতুন বাড়ি সাজানোর কাজ চলছিল। সাইফও নিয়মিত তা তত্ত্বাবধায়ন করছিলেন।

আরো পড়ুন:

সাইফ-কারিনার এই বাড়িটির ইন্টোরিয়র ডিজাইন করছেন দর্শিনি শাহ। এর আগে নির্মাতা দিনেশ বিজন, ইমতিয়াজ আলীর প্রযোজনা প্রতিষ্ঠান ও সাইফিনার অন্য বাড়ির ডিজাইন করেছেন তিনি।

কবে নাগাদ এই দম্পতি তাদের নতুন বাড়িতে উঠছেন তা জানা যায়নি। তবে সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মালাইকা আরোরা, অমৃতা আরোরা, কারিশমা কাপুরের সঙ্গে ছবি পোস্ট করেন কারিনা। ক্যাপশনে লেখেন, ‘নতুন শুরু’। অনেকের ধারণা, নতুন বাড়িতে ওঠার ইঙ্গিত দিয়েই পোস্টটি করেছেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে কারিনার বাবা অভিনেতা রণধীর কাপুর বলেন, ‘হ্যাঁ, তারা নতুন বাড়িতে উঠছে। কয়েক বছর আগে এটি কেনা হয়েছে এবং এখন তৈরি হয়েছে। তারা নতুন বাড়িতে উঠছে কিন্তু কবে তা এখনো নির্ধারণ হয়নি।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়