ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোমান্সে মেতেছিলেন সজল-প্রভা

প্রকাশিত: ১৬:০৯, ১২ জানুয়ারি ২০২১  
রোমান্সে মেতেছিলেন সজল-প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী আব্দুন নূর সজল ও সাদিয়া জাহান প্রভা। জুটি বেঁধে অনেক নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন তারা। সম্প্রতি মানিকগঞ্জে রোমান্সে মেতেছিলেন তারা। তবে এটি বাস্তবে নয়, ‘প্রত্ননারী’ নামে একটি নাটকের জন্য রোমান্স করেন এই জুটি।

আগামী ভালোবাসা দিবস উপলক্ষে ‘প্রত্ননারী’ নাটকটি নির্মিত হচ্ছে। এর কাহিনি-সংলাপ-চিত্রনাট্য রচনা করেছেন মুরাদ পারভেজ। পরিচালনা করেছেন এস এম এ পারভেজ। সজল-প্রভা ছাড়াও এতে অভিনয় করেছেন সঞ্চিতা দত্ত, সিয়াম, তাসনিম তাসফি, আলামিন, কামরুল প্রমুখ।

আরো পড়ুন:

সজল বলেন, ‘এর আগেও মুরাদ পারভেজের পরিচালনায় কাজ করেছি। তার পরিচালনায় কাজ করে বেশ ভালো লেগেছে। এ নাটকের গল্পটি বেশ ভালো। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’

পরিচালক পারভেজ বলেন, ‘এই নাটকে সবাই বেশ ভালো অভিনয় করেছেন। নাটকের শুটিংয়ের কাজ মানিকগঞ্জ জমিদার বাড়ি ও বেতিলাতে শেষ করেছি। নাটকটি খুব শিগগির বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচার হবে।’

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়