ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১২:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২১
রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় তারকা দম্পতি শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী। তাদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের সরব হয়েছেন শুভশ্রী। গতকাল (১৪ ফেব্রুয়ারি) ছিল বিশ্ব ভালোবাসা দিবস। দিনটি নিজেদের মতো করে কাটিয়েছেন এই দম্পতি। এদিকে এই তারকা জুটির একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।

ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুভশ্রী। এতে দেখা যায়—শুভশ্রীর বুকে মাথা রেখে নিশ্চিন্তে রয়েছেন রাজ চক্রবর্তী। আর তাকে আদরে ভরিয়ে দিচ্ছেন শুভশ্রী। ভিডিওটি পোস্ট করার পর থেকে ভক্তদের প্রশংসায় ভাসছেন এই যুগল।

আরো পড়ুন:

২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিং সেটে রাজ-শুভশ্রীর প্রেমের সূচনা। ২০১৮ সালের ৬ মার্চ শুভশ্রীর সঙ্গে বাগদান সারেন রাজ চক্রবর্তী। মে মাসে বাওয়ালি রাজবাড়িতে সাতপাকে বাঁধা পড়েন তারা। গত ১২ সেপ্টেম্বর পুত্রসন্তানের বাবা-মা হন রাজ-শুভশ্রী।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়