ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুপিসারে বিয়ে করলেন অঞ্জন পুত্র নীল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২৯ এপ্রিল ২০২১  
চুপিসারে বিয়ে করলেন অঞ্জন পুত্র নীল

অঞ্জন দত্তের সঙ্গে নীল

জনপ্রিয় গীতিকার, সংগীতশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত। চুপিসারে বিয়ের পাঠ চুকিয়ে ফেললেন তার পুত্র সংগীতশিল্পী নীল দত্ত। কনের নাম জয়তি। মঙ্গলবার (২৭ এপ্রিল) ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি বিয়ে করেন তারা।

হিন্দুস্তান টাইমস অনলাইন সংস্করণে জানিয়েছে, বেশ কয়েক মাস ধরে সম্পর্কে ছিলেন জয়তি-নীল। মিউজিক বা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে অবশ্য অঞ্জন দত্তের বউমার কোনো সম্পর্ক নেই। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিয়ের অনুষ্ঠান বা বড় কোনো পার্টির পরিকল্পনা আপাতত স্থগিত। বিয়ের অনুষ্ঠানে নীল-অঞ্জনের ব্যান্ডের সদস্যরা এবং পরিবারের লোকজন ও কাছের বন্ধুরাই হাজির ছিলেন। বৃহস্পতিবার কাছের মানুষদের নিয়ে ছোট পরিসরে বউভাতের আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন:

৪২ বছর বয়সী সংগীত পরিচালক নীল খুব অল্প বয়স থেকেই পেশাদার সংগীতশিল্পী হিসেবে কাজ করছেন। ২০০৫ সালে ‘বো ব্যারাক ফরএভার’-এর সংগীত পরিচালক হিসেবে নীল দত্তের যাত্রা শুরু।

এরপর ‘বং কানেকশন’, ‘চলো লেটস গো’, ‘ব্যোমকেশ বক্সী’, ‘রং মিলান্তি’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘আহা রে মন’, ‘ঘরে বাইরে আজ’-এর মতো সিনেমার সংগীত পরিচালনা করেছেন নীল। ২০১২ সালে ‘রঞ্জনা আমি আর আসব না’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়