ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কতদিন দেবের মুখটা দেখি না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২৫ মে ২০২১   আপডেট: ১১:০২, ২৬ মে ২০২১
‘কতদিন দেবের মুখটা দেখি না’

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী রুক্মিনি মৈত্র। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতেও জুটিবদ্ধ হন তারা। ব্যক্তিগত জীবনেও প্রেমের সম্পর্কে রয়েছেন দেব-রুক্মিনি।

কিছুদিন আগে মুম্বাইয়ে ‘সনক’ সিনেমার শুটিং করতে গিয়ে করোনায় আক্রান্ত হন রুক্মিনি। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এমন পরিস্থিতিতে পরিবার, প্রিয়জন ও নিজের শহর থেকে আলাদা থাকা ছিল কষ্টকর। বিশেষ করে দেবকে না দেখে থাকাটা দারুণ বেদনার ছিল বলে জানিয়েছেন রুক্মিনি।

আরো পড়ুন:

ভারতের সংবাদমাধ‌্যম ই-টাইমসকে রুক্মিনি বলেন—‘আমি খুবই পজিটিভ মানুষ। কিন্তু হাসপাতালে থাকার সময়ে এক সময় মনে হচ্ছিল আর বোধহয় পারব না। বুক ফেটে কান্না আসতো। মনে একটা প্রশ্ন ঘুরে বেড়াত—বেঁচে ফিরতে পারব তো!’

করোনামুক্ত হয়ে কলকাতায় ফিরে হাফ ছেড়ে বাঁচেন রুক্মিনি। বিশেষ করে তার প্রেমিক দেবের সঙ্গে অনেকদিন পর দেখা হওয়ার আনন্দটা ছিল অন্যরকম। এ বিষয়ে রুক্মিনি বলেন, ‘মনে হতো—কতদিন দেবের মুখটা দেখি না। আমি জানি দেব ওই সময়ে আমার পাশে থাকতে চেয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পারেনি। ও বার বার আমাকে বলতো, শক্ত থাকতে, বলতো এই দুঃসময় খুব তাড়াতাড়ি কেটে যাবে।’

‘সনক’ সিনেমার মাধ‌্যমে বলিউডে অভিষেক হতে হচ্ছে রুক্মিনি মৈত্রর। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করছেন বিদ্যুৎ জামওয়াল। এর মুখ্য একটি চরিত্রে অভিনয় করছেন চন্দন রায় সান্যাল। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ চলচ্চিত্র পরিচালনা করছেন কণিষ্ক বর্মা। এটি প্রযোজনা করছেন বিপুল শাহ। এ সিনেমার কাজ শেষ করেই ‘কিশমিশ’ সিনেমার শুটিং শুরু করবেন রুক্মিনি। এতে আবারো দেবের বিপরীতে দেখা যাবে তাকে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়