ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বোল্ড অবতারে শ্রীলেখা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ২৪ জুন ২০২১   আপডেট: ১৩:০৪, ২৪ জুন ২০২১
বোল্ড অবতারে শ্রীলেখা

রানা বসুর ক্যামেরায় সাহসী শ্রীলেখা

খোলামেলা পোশাক নিয়ে যেমন কারো ধার ধারেন না, তেমনি ঠোঁটকাটা স্বভাবের মানুষ হিসেবেও দারুণ খ্যাতি রয়েছে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। বছর জুড়েই এসব বিষয় নিয়ে আলোচনায় থাকেন তিনি। এবার বোল্ড ফটোশুটে অংশ নিলেন শ্রীলেখা। যার ছবি ফেসবুকে শেয়ার করেছেন তিনি। সোশ‌্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে আলোচনা।

সাদা-কালোর আবহে রানা বসুর ক্যামেরার সামনে পোজ দিয়েছেন শ্রীলেখা। তার পরনে শার্ট। তাতেই মোহময়ী হয়ে উঠেছেন এই অভিনেত্রী। রূপের ছটা ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল দুনিয়ায়। কখনো তার ঠোঁটে সিগারেট, কখনো আবার চেয়ারে বসে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি।

আরো পড়ুন:

এসব ছবির ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন—‘নো মেকআপ, নো লাইট, নো এডিটিং। কোনো কিছু ছাড়াই রানা বসু ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন। আর কী ভালোই না হয়েছে ছবিগুলো, আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি।’ আর ভক্তরাও এসব ছবি দেখে প্রশংসা করছেন শ্রীলেখার।

কাজের দিক থেকে অভিনয় ও পরিচালনা নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন শ্রীলেখা। আপাতত পরিচালক অংশুমান প্রত্যুষের সিনেমার কাজ নিয়ে তার ব্যস্ততা। এটা শেষ হলেই ফের পরিচালনার কাজে হাত দেবেন। পরিচালক শ্রীলেখার দ্বিতীয় সিনেমার নাম এখনো ঠিক হয়নি। তবে চিত্রনাট্য লেখার কাজ চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়