ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা হচ্ছেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’ অভিনেত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ২৯ জুন ২০২১   আপডেট: ১২:৩৪, ২৯ জুন ২০২১
মা হচ্ছেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’ অভিনেত্রী

মা হচ্ছেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমাখ্যাত অভিনেত্রী ফ্রিদা পিন্টো। প্রেমিক কোরি ট্রানের সঙ্গে এটি তার প্রথম সন্তান।

সোমবার (২৮ জুন) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করেছেন ফ্রিদা। এতে তার বেবি বাম্প স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। ক্যাপশনে এই অভিনেত্রী জানান, চলতি বছরের শেষেই তাদের সন্তান ঘরে আসছে।

আরো পড়ুন:

পোস্টটি করার পর থেকেই ফ্রিদাকে অভিনন্দন জানাচ্ছেন তার ভক্ত ও সহকর্মীরা। বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা, ম্রুণাল ঠাকুর, নার্গিস ফাখরিসহ অনেকেই তাকে শুভ কামনা জানিয়েছেন।

২০১৭ সালের অক্টোবরে ফ্রিদা-কোরিকে প্রথম একসঙ্গে দেখা যায়। এরপর ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ পায়। ২০১৯ সালের নভেম্বর বাগদান সারেন তারা।

এর আগে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমায় তার সহ-অভিনেতা দেব প্যাটেলের সঙ্গে সম্পর্কে ছিলেন ফ্রিদা। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রেম করেন তারা। এরপর ২০১৫ সালে পোলো খেলোয়াড় রনি বাকার্ডির সাথে এই অভিনেত্রীর প্রেমের কথা শোনা যায়। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়