ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদক মামলায় রানা-রাকুল-রবিকে তলব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ২৬ আগস্ট ২০২১   আপডেট: ১০:৪৮, ২৬ আগস্ট ২০২১
মাদক মামলায় রানা-রাকুল-রবিকে তলব

মাদক মামলায় ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনয়শিল্পী রানা দগ্গুবাতি, রাকুল প্রীত সিং, রবি তেজাসহ ১২ জনকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০১৭ সালে তেলেঙ্গানাতে ৩০ লাখ রুপির মাদক আটক করে পুলিশ। এই মামলায় হায়দরাবাদের এক্সাইজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। এর একটি মামলায় মানি লন্ডারিংয়ের বিষয়ে তদন্ত শুরু করে ইডি।

আরো পড়ুন:

চার বছরের এই পুরোনো মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই রাকুল প্রীত সিং, রানা দগ্গুবাতি, রবি তেজা, পুরী জগন্নাথ, চার্মি কৌর, মুমাইথ খানের মতো তারকাদের তলব করা হয়েছে। জানা গেছে, পুরী জগন্নাথকে ৩১ আগস্ট, রাকুল প্রীত সিংকে আগামী ৬ সেপ্টেম্বর, রানা দগ্গুবাতিকে ৮ সেপ্টেম্বর ও রবি তেজাকে ৯ সেপ্টেম্বর ইডির দপ্তরে তলব করা হয়েছে।

যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত কোনো প্রমাণ না থাকায় শুধুমাত্র সাক্ষী হিসেবেই এই তারকাদের ডাকা হয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়