ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা হওয়ার গুঞ্জনে রিয়ান্না যা বললেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ৩ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৩:০৬, ৩ ডিসেম্বর ২০২১
মা হওয়ার গুঞ্জনে রিয়ান্না যা বললেন

শ্রোতাপ্রিয় পপ তারকা রিয়ান্না। কয়েকদিন ধরে গুঞ্জন উড়ছে, মা হতে চলেছেন তিনি। তবে সম্প্রতি এর উত্তর জানিয়ে দিয়েছেন এই গায়িকা।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একজনের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করেছেন রিয়ান্না। এতে এই পপ তারকাকে বোন সম্বোধন করে বেবি শাওয়ারে আসার আমন্ত্রণ চাওয়া হয়েছে। উত্তরে রিয়ান্না লেখেন, ‘হাআআআআ। থামুন। আপনি তো আগের ১০ বারের বেবি শাওয়ারে এলেন না। প্রতি বছর আপনাদের জন্য আমায় সন্তানের জন্ম দিতে হয়। লল।’

আরো পড়ুন:

এই গায়িকার ইঙ্গিতপূর্ণ জবাবেই ভক্তদের বুঝতে বাকি নেই। তার মা হওয়ার গুঞ্জনটি মোটেও সত্যি না।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কমলা রঙের পোশাক পরা রিয়ান্নার একটি ছবি ভাইরাল হয়। অনেকেই সেই সময় তার বেবি বাম্প খুঁজে পান। এ নিয়ে তারপর থেকেই জল্পনা শুরু হয়। রিয়ান্না মা হচ্ছেন কিনা ছবির নিচে কেউ কেউ মন্তব্য করে জানতেও চেয়েছেন। তবে নতুন এই পোস্টে সকল জল্পনার ইতি টানলেন জনপ্রিয় এই গায়িকা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়