ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রশংসিত নিরব-মিমি-রুমি, একদিনে ভিউ ৩১ লাখ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ২৬ ডিসেম্বর ২০২১  

প্রথমবার বাংলাদেশের কোনো নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। কোনো চলচ্চিত্রে নয়, একটি মিউজিক ভিডিওতে নিরবের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

‘তুই আর আমি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি। কৌশিক হোসেন তাপস ফিচারিং-এ গানটির কথাগুলো এমন—‘তুই আর আমি, চল করি পাগলামি/ হয় হোক বদনামি, পৃথিবী দেখুক/ হোক প্রেমেরই জয়, করি না তো ভয়/ যদি হয় ভুল হোক, এভাবে চলুক।’ এ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও।

আরো পড়ুন:

শুক্রবার (২৪ ডিসেম্বর) মিউজিক ভিডিওটি টিএম রেকর্ডের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে প্রশংসা কুড়াচ্ছেন নিরব-মিমি। গানটিতে তাদের কোরিওগ্রাফি নজর কেড়েছে নেটিজেনদের। পাশাপাশি গায়ক রুমি মন কেড়েছেন ভক্তদের।  ইউটিউবের কমেন্ট বক্স ঘুরে অন্তত তেমনটাই দেখা যায়।

মিউজিক ভিডিওটি আরফিন রুমি তার ভেরিফায়েড ফেসবুকেও পোস্ট করেছেন। শনিবার (২৫ ডিসেম্বর) ভিডিওটি শেয়ার করেন তিনি। একদিনে ফেসবুকে ভিডিওটির ভিউ দাঁড়িয়েছে ৩১ লাখ। আলোচিত এ গানের ভিডিও পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়