ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাশমিকার গানে নেচে ভাইরাল শ্রীলেখা (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১ মার্চ ২০২২  
রাশমিকার গানে নেচে ভাইরাল শ্রীলেখা (ভিডিও)

‘পুষ্পা’ সিনেমার সংলাপ থেকে গান দেশে-বিদেশে ঝড় তুলেছে। এই সিনেমায় ‘শ্রীবল্লি’ আর ‘সামি সামি’ গানের জনপ্রিয়তা আকাশছোঁয়া। আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা অভিনীত এই সিনেমার ‘সামি সামি’ গানে নাচছেন আট থেকে আশি বয়েসী নারী-পুরুষ। একটু দেরিতে হলেও এবার রাশমিকার এই গানে নাচলেন ৪৬ বছর বয়েসী টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মেকআপ রুমে শ্রীলেখার এই নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মঙ্গলবার (১ মার্চ) ভিডিওটি শ্রীলেখা তার একাধিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাতে দেখা যায়, শ্রীলেখার পরনে জিনস আর লাল রঙের টি-শার্ট, জ্যাকেট স্টাইলে পরেছেন চকোলেট রঙের শার্ট। একদম ক্যাজুয়াল পোশাকেই শ্রীলেখা পা মেলালেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকার মান্দানার নাচের স্টেপে।

আরো পড়ুন:

আলোচিত এই গানে শ্রীলেখার পারফরম্যান্সের প্রশংসা করছেন নেটিজেনরা। ভক্তরা বলছেন—‘আবেদনময়ী লাগছে।’ পার্থ নামে একজন লিখেছেন, ‘তুমি সত্যি জানো জীবনটা কীভাবে উপভোগ করতে হয়।’ সন্তোষ লিখেছেন, ‘দিদি ফাটিয়ে দিয়েছো।’ অবশ্য নেটিজেনদের একটি অংশ তাকে কটাক্ষ করেও মন্তব্য করছেন।

শ্রীলেখার গানের ভিডিও দেখতে ক্লিক করুন

শ্রীলেখা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অপরাজিতা’। আপাতত পরিচালক-প্রযোজক হিসেবে নতুন সফর শুরু করেছেন তিনি। গত মাসের শুরুতে ‘এবং ছাদ’ সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়