কোরবানির গরু নিয়ে বিপাকে তৌসিফ!
সময়ের ব্যস্ত অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। এর আগে জুটি বেঁধে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন। ঈদুল আজহার একাধিক নাটকে দেখা যাবে তাদের।
এর মধ্যে অন্যতম হলো ‘জান কোরবান’ শিরোনামে একক নাটক। সাহেদ আলী পাপ্পু ও তৌসিফ মাহবুবের গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য-পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতা আনান।
নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই গল্পের ভেতর যেমন বাস্তবতা রয়েছে তেমনি মজাও আছে। কোরবানির ঈদের দিন একটি পরিবারে গরু কোরবানি নিয়ে দারুণ কিছু ঘটনা ঘটবে এই নাটকে। দেখা যাবে, কোরবানি দিতে গিয়ে বিপাকে পড়েন তৌসিফ; সঙ্গে থাকছে প্রেমও। আশা করছি, দর্শকরা নাটকটিতে ভিন্ন স্বাদ পাবেন।’
নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—শহীদুজ্জামান সেলিম, শেলী আহসান, কচি খন্দকার, শিখা মৌ প্রমুখ। সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।
ঢাকা/শান্ত
ইরানে ১ লাখ ১৫ হাজার বেসামরিক স্থাপনা বিধ্বস্ত: রেড ক্রিসেন্ট