ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা হলেন সোনম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ২০ আগস্ট ২০২২   আপডেট: ১৭:৩০, ২০ আগস্ট ২০২২
মা হলেন সোনম

মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার (২০ আগস্ট) পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনম। স্বামী আনন্দ আহুজার সঙ্গে এটি তার প্রথম সন্তান।

আরো পড়ুন:

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অভিনেত্রী নীতু কাপুর একটি নোট শেয়ার করেছেন। সোনম ও আনন্দ আহুজার পক্ষ থেকে পাঠানো এই নোটে লেখা রয়েছে, ‘২০.০৮.২০২২, আমাদের পুত্র সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। এই পথচলায় সহযোগিতার জন্য সকল চিকিৎসক, নার্স, বন্ধু এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ। এটি সবে শুরু কিন্তু আমরা জানি, জীবন পরিবর্তনশীল।’

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। গত মার্চে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান। এরপর প্রায়ই বেবি বাম্পসহ ছবি পোস্ট করতেন তিনি। পাশাপাশি অন্তঃসত্ত্বা হওয়ার বিভিন্ন অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করতেন।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়