ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হারুন কিসিঞ্জারের ছেলে রুবেল খন্দকারের দুই গান

প্রকাশিত: ১৯:৫০, ১০ সেপ্টেম্বর ২০২২  
হারুন কিসিঞ্জারের ছেলে রুবেল খন্দকারের দুই গান

জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের একমাত্র পুত্র রুবেল খন্দকার। তবে তিনি কৌতুক নয়, গানে বেশি মনযোগী।

সম্প্রতি শিল্পী রুবেল খন্দকারের ‘আদর দিয়ে পুষি’ আর ‘প্রেম হয়ে গেল’ গান দুটি বেশ আলোচনায় এসেছে। সবার প্রশংসার পাশাপাশি যা ইতোমধ্যেই পার করেছে কোটি ভিউয়ের ঘর। গানগুলোর মিউজিক করেছেন ওয়াহিদ শাহীন। গান দুটিতে তার সঙ্গে মডেল হয়েছেন অভিনেত্রী নয়ন মনি।

রুবেল খন্দকার বলেন, নতুন দুটি গান নিয়ে বেশ ভালো সাড়া পাচ্ছি। এর আগেও আমি বেশ কিছু গান গেয়েছি। তবে এবারের গান দুটি অন্যরকম। টিকটক আর লাইকিতে যেভাবে সাড়া পাচ্ছি, তা অকল্পনীয়।

তিনি আরও বলেন, আমার কথা, সুরে ও সম্রাট শাহর কথায় মিউজিক ভিডিওগুলোর নির্দেশনা দিয়েছেন রাজু আহমেদ। গানগুলোর কথা, সুর আর বর্তমান প্রেক্ষাপট তরুণ প্রজন্ম দারুণভাবে লুফে নিয়েছে। পরবর্তীতে তাদের টার্গেট করে আরও গান গাওয়ার চেষ্টা করব।

‘আদর দিয়ে পুষি’ আর ‘প্রেম হয়ে গেল’ গান দুটি প্রকাশ হয়েছে রুবেল খন্দকারের ইউটিউব চ্যানেলে।

/রাহাত/

সর্বশেষ

পাঠকপ্রিয়