ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় সালমানের ‘বিয়িং হিউম্যান ক্লোদিং’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ১৩ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৭:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২২

বলিউড সুপারস্টার সালমান খানের পোশাকের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লোদিং’। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে বাংলাদেশে এটির প্রথম আউটলেট উদ্বোধন হতে যাচ্ছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিয়িং হিউম্যান ক্লোদিং বাংলাদেশ এ বিষয়ে তাদের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেছে। এতে বিষয়টি নিশ্চিত করেছেন সালমান।

আরো পড়ুন:

জানা গেছে, বাংলাদেশে আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সালমান খানের ভাই অভিনেতা সোহেল খান, ভাগ্নে আয়ান অগ্নিহোত্রী এবং বিয়িং হিউম্যান ক্লোদিংয়ের সিইও সঞ্জীব রাও।

‘বিয়িং হিউম্যান ক্লোদিং’ ২০১২ সালে চালু হয়। বর্তমানে বিশ্বের ১৫টির বেশি দেশে তাদের আউটলেট রয়েছে। বিশ্বব্যাপী ৫০০টি স্টোর-ইন-স্টোর এবং ৭৫টি এক্সক্লুসিভ আউটলেট রয়েছে সালমান খানের এই ব্র্যান্ডের।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়