ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লাইফ সাপোর্টে গায়ক আকবর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ৯ নভেম্বর ২০২২   আপডেট: ১২:৪১, ৯ নভেম্বর ২০২২
লাইফ সাপোর্টে গায়ক আকবর

গায়ক আকবরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই গায়ক। বুধবার (৯ নভেম্বর) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।

অনেক দিন ধরেই চলছে আকবরের চিকিৎসা। তিনি ডায়াবেটিসে ভুগছেন। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। গত জানুয়ারি মাস থেকে বিছানায় তিনি।

আরো পড়ুন:

আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা। এ জন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়