ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রেমিকার সন্তানের বাবা হচ্ছেন ‘হ্যারি পটার’ ড্যানিয়েল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২৬ মার্চ ২০২৩   আপডেট: ১৪:৩৭, ২৬ মার্চ ২০২৩
প্রেমিকার সন্তানের বাবা হচ্ছেন ‘হ্যারি পটার’ ড্যানিয়েল

জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিরিজের সিনেমাগুলোতে নাম ভূমিকায় অভিনয় করে দারুণ খ্যাতি কুড়ান হলিউড অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফ। সেই ‘কিশোর হ্যারি পটার’ এবার বাস্তবে বাবা হতে যাচ্ছেন। ড্যানিয়েল রেডক্লিফের মুখপাত্র পিপল ম্যাগাজিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্যক্তিগত জীবনে ড্যানিয়েল রেডক্লিফ এখনো অবিবাহিত। তবে এক দশক ধরে অভিনেত্রী এরিন ডার্কের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। ড্যানিয়েল ও এরিনের এটি প্রথম সন্তান।

আরো পড়ুন:

নিউ ইয়র্কের রাস্তায় একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন এরিন-ড্যানিয়েল। তার কিছু ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাতে এরিনের বেবি বাম্প স্পষ্ট।

২০১৩ সালে ‘কিল ইউর ডার্লিং’ সিনেমায় একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল-এরিন। এ সিনেমার শুটিং সেট থেকে তাদের ভালোবাসার গল্প শুরু হয়। বয়সে বড় প্রেমিকার সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন ড্যানিয়েল।

৩৮ বছর বয়সী এরিনকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ৩৩ বছর বয়সী ড্যানিয়েল পিপল ম্যাগাজিনকে বলেন— ‘আমি সত্যি চমৎকার একটি জীবন পেয়েছি। আমি আমার প্রেমিকার সঙ্গে গত এক দশক ধরে আছি।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়