ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩ দিনে বিজয়ের সিনেমার আয় ৩৭৬ কোটি টাকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ২২ অক্টোবর ২০২৩   আপডেট: ১০:৪৮, ২২ অক্টোবর ২০২৩
৩ দিনে বিজয়ের সিনেমার আয় ৩৭৬ কোটি টাকা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। তার অভিনীত নতুন সিনেমা ‘লিও’। গত ১৯ অক্টোবর বিশ্বের ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে এখন ‘লিও’।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ‘লিও’ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১৪৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৬৫ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২৮৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৩৭৬ কোটি ৮১ লাখ টাকার বেশি।

আরো পড়ুন:

‘লিও’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ২৮৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির আগে আয় করেছে ২১৫ কোটি রুপি।

চলতি বছরের ২ জানুয়ারি তামিলনাড়ুর চেন্নাইতে শুরু হয় ‘লিও’ সিনেমার শুটিং। সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। বিজয় ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়