ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শুটিং সেটে অভিনেত্রীর চুলে আগুন (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ২১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৫:২৫, ২১ ডিসেম্বর ২০২৩
শুটিং সেটে অভিনেত্রীর চুলে আগুন (ভিডিও)

শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ছবি মিত্তল। কয়েক দিন আগে শট চলাকালে তার মাথার চুলে আগুন লেগে যায়। ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম পোস্টে এ খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

এ পোস্টে দুর্ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, ক্যামেরার সামনে ছবি মিত্তল। হঠাৎ তার মাথার চুলে আগুনে পুড়তে দেখা যায়। ছবির পেছনে থাকা কাউকে হাত দিয়ে আগুন নেভাতে দেখা যায়। মূলত, মোমবাতির আগুন থেকে ছবির চুলে আগুন ধরে।  

আরো পড়ুন:

ছবি মিত্তল বিষয়টি নিয়ে একটি ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন। তাতে তিনি বলেন, ‘শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু এটি খুবই ভয়ংকর ছিল। আমার চুলে আগুন ধরেছিল। আগুন নিভিয়ে করণ ভি গ্রোভার আমাকে রক্ষা করে। খালি হাত দিয়ে আগুন নিভিয়েছিল। শুটিং সেটে সবসময়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু আগুন সবসময়ই ভয়ংকর।’

নানারকম সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন ছবি মিত্তল। গত বছর এপ্রিলে তার স্তন ক্যানসার ধরা পড়ে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছিল। তার অস্ত্রোপচারও হয় এবং রেডিয়েশন থেরাপিও নিতে হয়। পরে ছবি জানান, ক্যানসার মুক্ত তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়