ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা হলেন পপতারকা জাস্টিন বিবার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ২৫ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:৪৫, ২৫ আগস্ট ২০২৪
বাবা হলেন পপতারকা জাস্টিন বিবার

প্রথম সন্তানের বাবা হলেন কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবার। ২৩ আগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বিবারের স্ত্রী হেইলি ব্যাল্ডউইন। টিভি অভিনেত্রী হেইলি ও জাস্টিন বিবার দম্পতির এটি প্রথম সন্তান। ইনস্টাগ্রামে নবজাতকের ছবি পোস্ট করে বাবা হওয়ার ঘোষণা দেন জাস্টিন বিবার।

পুত্রের পায়ের ছবি নিজের ইনস্টাগ্রাম পোস্ট করে জাস্টিন বিবার লেখেন, ‘ঘরে তোমাকে স্বাগতম। জ্যাক ব্লুজ বিবার।’ জাস্টিন বিবারের মা প্যাটি ম্যালেট ইনস্টাগ্রাম স্টোরিতে নাতির পায়ের ছবি পোস্ট করে লেখেন, ‘আমার হৃদয়। জ্যাক তোমাকে স্বাগতম। আমি তোমাকে ভালোবাসি।’  

আরো পড়ুন:

পিপল ম্যাগাজিন জানিয়েছে, হেইলি-জাস্টিন বিবার দম্পতি তাদের পুত্রের নাম রেখেছেন জ্যাক ব্লুজ বিবার।

হেইলি

চলতি বছরের মে মাসে তারকা দম্পতি ঘোষণা করেন, তাদের সংসারে নতুন অতিথি আসছে। ২৭ বছর বয়সি হেইলির বেবি বাম্পের ভিডিও প্রকাশ করেছিলেন জাস্টিন বিবার। এ ভিডিওতে অন্তঃসত্ত্বা হেইলি ও জাস্টিন বিবারকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেও দেখা যায়।

উল্লেখ্য, গায়িকা সেলিনা গোমেজের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন জাস্টিন বিবার। এ সম্পর্ক ভেঙে যাওয়ার পর মডেল-অভিনেত্রী হেইলির সঙ্গে সম্পর্কে জড়ান জাস্টিন বিবার। ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন বিবার ও হেইলি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়