ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রজনীকান্তের সিনেমার আয় ৩০৯ কোটি টাকা ছাড়িয়ে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ২০ অক্টোবর ২০২৪   আপডেট: ১২:৫৩, ২০ অক্টোবর ২০২৪
রজনীকান্তের সিনেমার আয় ৩০৯ কোটি টাকা ছাড়িয়ে

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘ভেট্টিয়ান’। অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ১০ অক্টোবর বিশ্বের ৬ হাজার পর্দায় মুক্তি পেয়েছে টি. জে. জ্ঞানভেল পরিচালিত এই সিনেমা। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বেশ সাড়া ফেলে এটি।  

চলতি বছরে তামিল ভাষার বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘ভেট্টিয়ান’-এর অবস্থান দ্বিতীয়। এ তালিকার শীর্ষে রয়েছে থালাপাতি বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। এটি আয় করেছিল ১০৪ কোটি রুপি। বক্স অফিসে ‘ভেট্টিয়ান’ আয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি।

আরো পড়ুন:

স্যাকনিল্কের তথ্য অনুসারে, তামিল ভাষার ‘ভেট্টিয়ান’ মুক্তির ১০ দিনে শুধু ভারতে আয় করেছে ১৪৫.৬৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৭৩ কোটি রুপি। মুক্তির ১০ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২১৮.৬৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩০৯ কোটি টাকার বেশি)।

‘ভেট্টিয়ান’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ফাহাদ ফসিল, রানা দাগ্গুবতি, মঞ্জু ওয়ারিয়র, ঋতিকা সিং, রোহিনী, রাও রমেশ প্রমুখ। সুভাষ করন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৩০০ কোটি রুপি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়