ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দিতিকন্যার ‘মেয়েদের গল্প’ সিনেমায় থাকছেন না বাঁধন

প্রকাশিত: ১৯:০৮, ২২ ডিসেম্বর ২০২৪  
দিতিকন্যার ‘মেয়েদের গল্প’ সিনেমায় থাকছেন না বাঁধন

বাঁধনের সঙ্গে লামিয়া চৌধুরী

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন।

চলতি বছর চিত্রনায়ক সোহেল চৌধুরী ও চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরী পরিচালিত নারীকেন্দ্রীক একটি গল্পে কাজ করার কথা ছিল বাঁধনের। এবার জানা গেল, ‘মেয়েদের গল্প’ নামের সেই সিনেমায় থাকছেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন লামিয়া চৌধুরী।

আরো পড়ুন:

সিনেমাটিতে অভিনয় না করার কারণ জানিয়ে আজমেরী হক বাঁধন বলেন, “আমি এখন আর সেই সিনেমার সঙ্গে নেই। সুতরাং সিনেমাটি নিয়ে এর বেশি কিছু এখন আর বলতে চাই না।”

বাঁধন বিস্তারিত না বললেও কথা বলেছেন লামিয়া চৌধুরী। তিনি বলেন, “একটি সিনেমায় বেশকিছু বিষয় থাকে। বিশেষ করে ব্যবসার দিকটা আগে বিবেচনা করতে হয়। সেটাসহ আরো বিভিন্ন কারণে আমাদের চুক্তিটা হয়নি। আজমেরী হক বাঁধনের সঙ্গে যে সিনেমাটি হওয়ার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না।”

বছর দশেক আগে সিনেমাটির কথা লামিয়া তার মা দিতিকে বলেছিলেন। এটি প্রযোজনা এবং অভিনয় করবেন বলেও কথা দিয়েছিলেন। কিন্তু কথা রাখতে পারেননি। ২০১৬ সালে পরপারে পাড়ি জমান দিতি। তার মৃত্যুর কারণে সব থমকে যায়। যেহেতু এই সিনেমার সঙ্গে লামিয়ার মায়ের স্মৃতি জড়িয়ে আছে তাই কাজটি শেষ করতে চান লামিয়া।

সিনেমাটি নিয়ে নতুন বছরে সুসংবাদ দেবেন লামিয়া। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “মা বেঁচে থাকতে গল্পটা আমরা শুরু করি। তারপর স্ক্রিপ্ট-গান নিয়ে এই গল্পের পেছনে কাজ করেছি। এই গল্পটার সঙ্গে আমার অনেক শ্রম জড়িয়ে আছে। যাদের সঙ্গে মিলবে তাদের নিয়ে কিছুটা দেড়ি হলেও এই কাজ আমি শেষ করতে চাই। আশা করি, নতুন বছরে সুসংবাদ দিতে পারব।”

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়