ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ৭ মার্চ ২০২৫   আপডেট: ১১:৪৭, ৭ মার্চ ২০২৫
নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী

দেবচন্দ্রিমা

নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন ভারতীয় টিভি ও চলচ্চিত্রাভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এমন অভিযোগ করেন এই অভিনেত্রী। 

দেবচন্দ্রিমা বলেন, “আমি বাধ্য হয়ে এই ভিডিও বানাচ্ছি। কারণ খুব ভয় পেয়েছি। ‘অরিন্দম’ নামে একটি ছেলে, যাকে আমি ইনস্টাগ্রামসহ সমস্ত জায়গায় ব্লক করেছি। আমি নিশ্চিত সে মানসিকভাবে সুস্থ নয়। সে নিজেকে আমার ফ্যান বা হেটার্স কোনো কিছু বলেই দাবি করে না। আমি নিজেও বুঝতে পারি না সে কি। সেই ছেলেটি আমার বাড়ি চলে আসে; দরজা ধাক্কা দিয়ে বলে, ‘আমাকে ভেতরে যেতে দাও, দেবচন্দ্রিমার সঙ্গে দেখা করব।’ আমি জানি না, মানুষের এত সাহস কী করে হয়।

আরো পড়ুন:

এটা প্রেমঘটিত কোনো বিষয় নয় বলে দাবি করেন দেবচন্দ্রিমা। তার ভাষায়, “কখনো কখনো ভালোবেসে কাছ থেকে দেখার জন্য কেউ বাড়ি চলে আসে। কিন্তু আমার মনে হয় না এটা ভালোবাসা বা তার কোনো রূপ। ছেলেটিকে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে। আমি এখন রীতিমতো নার্ভাস হয়ে পড়েছি।”

নানাভাবে উত্যক্ত করে অভিনেত্রীর জীবন খারাপ করে দিয়েছে ছেলেটি। এ তথ্য উল্লেখ করে দেবচন্দ্রিমা বলেন, “ছেলেটি আমার ডিজাইনারকে ফোন করে হুমকি দিয়েছে। আমি কী জামা পরব সেটা নিয়েও হুমকি দেয়। নমিতাকে (ডিজাইনার) বারবার ফোন করে বিরক্ত করে। আমাদের সবার জীবন একদম খারাপ করে দিয়েছে ছেলেটা। ভাগ্য ভালো ওর কাছে আমার ফোন নাম্বারটা নেই। নাহলে এতদিনে অনেক কিছু হয়ে যেত।”

পুরো ঘটনা নিয়ে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন দেবচন্দ্রিমা। এ বিষয়ে তিনি বলেন, “আমি আজ বাধ্য হয়ে ছেলেটির সঙ্গে কথা বলি এবং কল রেকর্ড করি। আমার উপর চিৎকার করতে থাকে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এখন কলকাতায় একা। পুলিশে অভিযোগ করেছি। সে হয়তো কারো বাড়ির ছেলে, সন্তান। আমি চাই না কারো ক্ষতি হোক। কিন্তু এরপরও যদি এমন কোনো ঘটনা ঘটে তার জন্য আমি দায়ী থাকব না।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়