নগর মাস্তান-এর শুটিং শুরু
রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম
নগর মাস্তন সিনেমার মহরত অনুষ্ঠান
বিনোদন প্রতিবেদক : এবারে শহরে আসেছ নগর মাস্তান। মাস্তানদের উপর খবরদারি করাই তার একমাত্র কাজ। আর এই নগর মাস্তান হিসেবে দেখা যাবে উদীয়মান নায়ক শাহরিয়াজকে। তার বিপরীতে থাকছেন হালের সেনসেশন হার্টথ্রব পরী মনি।
২১ আগস্ট দুপুরে বিএফডিসির এক নম্বর ফ্লোরে নগর মাস্তান শিরোনামের সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এই আয়োজন থেকে সিনেমাটির শুটিং শুরু ঘোষণা দেওয়া হয়। ছবিটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক জায়েদ খান। এটি পরিচালনা করছেন রকিবুল ইসলাম রকি।
এ সম্পর্কে নির্মাতা রকি জানান, অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের চলচ্চিত্রটি শুটিং হবে টানা দশ দিন। এর পর দেশের বিভিন্ন লোকেশনে এর শুটিং করা হবে।
এছাড়া ছবিতে আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রাফজান জানি ও তিতান চৌধুরীসহ আরো অনেকে।
রকিবুল ইসলাম রকি সিনেমার গল্প সম্পর্কে বলেন- কি কারণে একজন তরুণ সন্ত্রাসী হয়, সেই প্রেক্ষাপট এ ছবিতে তুলে ধরা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ছবি মোট ছয়টি গান থাকছে। গানগুলোতে কণ্ঠ দেবেন মনির খান, আরফিন রুমি, নওমি ও রাজিব। এফ আর-এর ব্যানারে নির্মিত হবে ছবিটি।
রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৪/রাশেদ শাওন
রাইজিংবিডি.কম
লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা