ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শুভ জন্মদিন বেবী নাজনীন

পাভেল রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২৩ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুভ জন্মদিন বেবী নাজনীন

সংগীত শিল্পী বেবী নাজনীন

 

বিনোদন ডেস্ক : কণ্ঠ জাদুতে অনেকেরই হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ভিন্ন রকম গায়কী আর সুরের মায়াজালে এদেশের সংগীতাঙ্গনে বিচরণ করছেন চার দশক ধরে। ভালোবেসে সবাই তাকে ব্ল্যাক ডায়মন্ড বলেই ডাকে।


গানের সঙ্গে সখ্যতা সেই ছোটবেলায়। মাত্র ৫ বছর বয়সে সঙ্গীতে সম্পৃক্ততা তাঁর। শিশু বয়সেই স্থানীয়, আঞ্চলিক, জাতীয় অনুষ্ঠান এবং রেডিও-টিভিতে গান করে খ্যাতি পান। পেয়েছেন জাতীয় শিশুশিল্পী পুরস্কার (১৯৭৬, ৭৭, ৭৮ এবং ৭৯)।


চলচ্চিত্রের গান গেয়ে ২০০৩ সালে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া বাচসাস এবং সিজেএফবি পুরস্কার পেয়েছেন বহুবার। তাঁর অনেক অ্যালবামই নিজের লেখা এবং সুরারোপিত গান গেয়েছেন তিনি।


অডিও বাজারে তার ৫০টি এককসহ দেড় শতাধিক মিক্সড অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। গানের পাশাপাশি কবিতা লিখতে লিখেন নিয়মিতই। `সে`, `ঠোঁটে ভালবাসা` এবং `প্রিয়মুখ` শিরোনামে তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এ কণ্ঠশিল্পীর।


১৯৬৫ সালের ২৩ আগস্ট নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন এ গুণী কণ্ঠশিল্পী। বেবী নাজনীনের জন্মদিনে রাইজিংবিডি শুভেচ্ছা নিবেদন করছে বিনম্র শ্রদ্ধায়।


রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৪/পাভেল

 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়