ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিরতির কারণ জানালেন তানজিন তিশা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:২২, ৫ নভেম্বর ২০২৫
বিরতির কারণ জানালেন তানজিন তিশা

তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মডেলিং ও ফ্যাশন জগৎ থেকে অভিনয়ে যাত্রা শুরু করে অল্প সময়েই দর্শকের মন জয় করেছেন। দীর্ঘ বিরতির পর আবারো আলোচনায় এই অভিনেত্রী। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ক্যারিয়ার, নতুন কাজ এবং বিরতির কারণ নিয়ে খোলামেলা কথা বলেন এই তারকা। 

তিশা বলেন, “আমি কখনো বলিনি নাটক করব না, আবার এটাও বলিনি যে শুধু ওটিটিতেই কাজ করব। আমি একজন অভিনেত্রী—আমার কাছে গল্পটা ভালো লাগলেই কাজ করব। সেটা টেলিভিশন, ওটিটি এমনকি মঞ্চ—যেখানেই হোক না কেন। আমি আগে কখনো মঞ্চে কাজ করিনি, কিন্তু ভালো গল্প পেলে সেটাও করতে চাই।” 

আরো পড়ুন:

বিরতির বিষয়ে তিশা বলেন, “একটি বড় ও গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্যই কিছুদিন কাজ থেকে দূরে ছিলাম। আমার মনে হয়েছে, এই বিরতিটা দরকার ছিল। এটা ছিল আমার সচেতন সিদ্ধান্ত।” 

নতুন কাজের বিষয়ে তানজিন তিশা বলেন, “একটা বড় ও ভালো কাজ করতে যাচ্ছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। আমি আমার টিম ছাড়া কিছু প্রকাশ করছি না। তবে আমি অনেক এক্সাইটেড। সবাই আমার জন্য দোয়া করবেন।” 

নিজের অবস্থান সম্পর্কে তিশা বলেন, “ভালো কাজ দিয়েই আমি আজ এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া জীবনে কিছু নেই। তাই ভবিষ্যতেও ভালো কাজের মধ্যেই থাকতে চাই। কাজটা শেষ হলে বিস্তারিত জানাব।” 

প্রসঙ্গত, দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে বাস্তবে রূপ নিয়েছে শাকিব খান ও তানজিন তিশার জুটি। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন তারা। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে, যা মুক্তির আগেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে ভক্তদের মধ্যে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়