ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোহিত শেঠির বাড়ির বাইরে মধ্যরাতে গুলি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৬
রোহিত শেঠির বাড়ির বাইরে মধ্যরাতে গুলি

রোহিত শেঠি

বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। মুম্বাইয়ের জুহু এলাকায় অবস্থিত রোহিতের বাড়ির বাইরে দুষ্কৃতকারীরা চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ। দ্য ফ্রি প্রেস জার্নাল এ খবর প্রকাশ করেছে।  

পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, গুলিবর্ষণের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। বর্তমানে রোহিত শেঠির বাড়ির বাইরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। তবে এই হামলার পেছনে দুষ্কৃতকারীদের উদ্দেশ্য কী, তা এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। 

আরো পড়ুন:

রোহিত শেঠি মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বসবাস করেন। একই এলাকায় বহু বলিউড তারকার বাসভবন রয়েছে। এ ঘটনার পর পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার সবদিক মাথায় রেখে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে। 

এর আগে ভারতীয় শোবিজ অঙ্গনের একাধিক তারকার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ে বলিউড সুপারস্টার সালমান খানের আবাসন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো হয়। ওই হামলার দায় নেয় বিষ্ণোই গ্যাং। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলেও পরে তারা জামিনে মুক্তি পায়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়