আমির খানের ভাতিজির সংসার ভাঙার গুঞ্জন
বলিউড অভিনেত্রী জেইন মেরি খান। তার আরেক পরিচয় তিনি আমির খানের ভাতিজি ও পরিচালক মনসুর খানের কন্যা। ব্যক্তিগত জীবনে আকাশের সঙ্গে ঘর বেঁধেছেন। ২০২১ সালে বিয়ে করেন এই জুটি। কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে তাদের সংসার। এখন আলাদা থাকছেন জেইন-আকাশ।
বিচ্ছেদের গুঞ্জন উড়লেও এতদিন বিষয়টি নিয়ে নীরব ছিলেন জেইন। অবশেষে এ নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। সাংবাদিক ভিকি লালওয়ানি বিবাহবিচ্ছেদের বিষয় জানতে চাইলে অভিনেত্রী তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্তের কথা জানান।
জেইন মেরি খান বলেন, “আপনি যে বিষয়টি জানতে চাইছেন, তা খুবই ব্যক্তিগত। এটি ব্যক্তিগত এমন এক পরিস্থিতি, যে সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনার কাছে নেই। তাই আমি খবরটি প্রকাশ না করার অনুরোধ করব।”
এরপর বিচ্ছেদের গুঞ্জনের প্রসঙ্গ বদলে গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে আলাপ ঘুরিয়ে দেন জেইন। তিনি বলেন, “আপনাদের উচিত আমাদের দেশের ট্রান্স বিল নিয়ে কথা বলা, যা আইনে পরিণত হয়েছে। অনেক মানুষের কাছে এটি ভয়াবহ মনে হচ্ছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে গণহত্যা চলছে তা নিয়েও আলোচনা করা উচিত।”
২০১৬ সালে ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন জেইন খান। পরের বছর ‘সেক্রেট সুপারস্টার’ সিনেমায়ও সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি।
২০২০ সালে ‘মিসেস সিরিয়াল কিলার’ সিরিজের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে জেইনের। এর মাধ্যমেই নজর কাড়েন এই অভিনেত্রী। তাছাড়া ‘মনিকা’, ‘ও মাই ডার্লিং’ সিনেমায় পারফরম্যান্সের জন্য প্রশংসা কুড়ান। বর্তমানে ‘ডাকাত: এক প্রেম কথা’ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
*মানি কন্ট্রোল অবলম্বনে
অফিস ৯টা-৪টা, সন্ধ্যা ৬টার পর বন্ধ মার্কেট