টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু, একজন জীবিত উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
টাঙ্গাইলের ঘাটাইলে পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। অপর ছাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার রত্নাটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকসেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ছাত্রীরা হলো- উপজেলার শরবাড়ি আতেকা পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে তামান্না আক্তার ও শালিকা গ্রামের আব্দুর রহিমের মেয়ে নিসা খাতুন।
স্থানীয়রা জানায়, তিনজন ছাত্রী একসঙ্গে মাদ্রাসার পাশের পুকুর পাড়ে খেলতে যায়। অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দুজনকে মৃত ও অপরজনকে জীবিত উদ্ধার করে। জীবিত উদ্ধার হওয়া ছাত্রীকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঢাকা/কাওছার/মাসুদ
অফিস ৯টা-৪টা, সন্ধ্যা ৬টার পর বন্ধ মার্কেট