ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাহাদ ফ্যাশনে বুবলী, সঙ্গে গৌতম-বারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬  
সাহাদ ফ্যাশনে বুবলী, সঙ্গে গৌতম-বারিশ

উদ্বোধনী আয়োজনে বুবলীসহ অন্যরা

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী সিনেমার পাশাপাশি নিয়মিত ব্র্যান্ড ফটোশুট ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে থাকেন। এবার তাকে দেখা গেছে ‘স্টানিং বাই সাহাদ ফ্যাশন’ শো-রুমের উদ্বোধনী আয়োজনে। 

এ সময় বুবলীর সঙ্গে উপস্থিত ছিলেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, ব্র্যান্ড প্রোমোটর বারিশা হক, ফ্যাশন মডেল ও অভিনেতা শেখ ফরিদ পলক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সৈয়দ মো. মুয়াজ বিন কালাম (মাহাবি সাহাদ)। 

আরো পড়ুন:

উদ্বোধনী অনুষ্ঠানে শবনম বুবলী বলেন, “রমজান ও ঈদকে সামনে রেখে দেশীয় ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন আয়োজন নিয়ে যাত্রা শুরু করেছে স্টানিং বাই সাহাদ ফ্যাশন। তাদের জেন্টস কালেকশনে রয়েছে নানা ধরনের আউটফিট। পাঞ্জাবি-পায়জামা, কুর্তি, ডেনিম প্যান্ট, কার্গো প্যান্ট, বুট কাট প্যান্ট, টি-শার্ট ও পলো শার্টগুলো সত্যিই নান্দনিক।” 

এদিকে, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, “ঈদ উপলক্ষে তাদের পোশাকে নতুনত্ব রয়েছে। আকর্ষণীয় ডিজাইনের পোশাক ক্রেতাদের দৃষ্টি কাড়বে।” 

জানা গেছে, সম্প্রতি বসুন্ধরা সিটি এলাকায় ব্র্যান্ডটির নতুন যাত্রা উপলক্ষে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমানে ‘স্টানিং বাই সাহাদ ফ্যাশন’-এর আরো দুটি শাখা রয়েছে মুন্সিগঞ্জের মিলন কমপ্লেক্স এবং নারায়ণগঞ্জের আলমাস পয়েন্ট এলাকায়।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়