ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘এই লোক কি জিনিস তোমাদের কোনো আইডিয়া নাই, পড়তে বসো’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
‘এই লোক কি জিনিস তোমাদের কোনো আইডিয়া নাই, পড়তে বসো’

ইরফান সাজ্জাদ, শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন প্রাক্তন প্রতিমন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। শিক্ষামন্ত্রীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিক্ষার্থীদের সতর্ক করলেন এ সময়ের দর্শকপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

আরো পড়ুন:

‘এটা আমাদেরই গল্প’খ্যাত অভিনেতা ইরফান সাজ্জাদ মনে করেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় পাস করা ভবিষ্যতে আরো কঠিন হয়ে যাবে। এখন টিকটক করে পড়াশোনার দিন শেষ। এ স্ট্যাটাসে অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, “বাচ্চারা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছো, আল্লাহর ওয়াস্তে পড়তে বসো!” 

নতুন শিক্ষামন্ত্রীকে পরিচয় করিয়ে দিয়ে ইরফান সাজ্জাদ বলেন, “এই লোক কি জিনিস তোমাদের কোনো আইডিয়া নাই! আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর এই ভদ্রলোক ছিলেন শিক্ষা-প্রতিমন্ত্রী।” 

২০০১ সালে শিক্ষা-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এহসানুল হক মিলন। দায়িত্ব পালনকালে নকলের বিরুদ্ধে তার জোরালো অবস্থানের স্মৃতি এখনো মানুষ মনে রেখেছেন। ফলে ইরফান সাজ্জাদের পোস্ট দ্রুত সময়ের মধ্যে অন্তর্জালে ছড়িয়ে পড়ে। নেটিজেনরাও তাকে নিয়ে নানা মন্তব্য করছেন। 

মোহসিনা নামে একজন লেখেন, “উনি নিজেও অনেক পড়াশোনা করা লোক। তাই উনি পড়াশোনার ব্যাপারে এত কড়া। আমাদের সময়েও উনাকে পেয়েছি।” স্মৃতি হাতড়ে মিঠু লেখেন, “আমি ঠিক ঐ বছর পাস করছিলাম, ২০০৩ সাল। আমাদের বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ৬৭ জন। আর পাস করছিলাম মাত্র তিনজন। ঐটাই জীবনের সেরা অর্জন ছিল।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়