ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

একসঙ্গে ছয় শিল্পীর ইসলামি গান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
একসঙ্গে ছয় শিল্পীর ইসলামি গান

পবিত্র রমজান উপলক্ষে একটি ইসলামি গানে কণ্ঠ দিয়েছেন দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় ছয়জন শিল্পী। তারা হলেন—কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ।

দুঃখ, হতাশা ও নিঃস্বতার মুহূর্তে একমাত্র ভরসা আল্লাহ্। মানুষের কাছে মুখাপেক্ষী না হয়ে, কোরআনের নির্দেশনা মেনে আল্লাহর দিকে ফিরে গেলে তিনি বান্দাকে আশ্রয় ও শান্তি দেন। এই ভাবার্থে ‘আল্লাহ দেবে ঠাঁই’ শিরোনামের গানটি রচনা ও সুর করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজন করেন তরিক আল ইসলাম।   

আরো পড়ুন:

এ গান নিয়ে ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। এতে অংশগ্রহণ করেছেন এই ছয় শিল্পী। 

গানটি নিয়ে লুৎফর হাসান বলেন, “এক গানে জনপ্রিয় ছয় শিল্পীর অংশগ্রহণ নিঃসন্দেহে আনন্দের ব‍্যাপার। গানের কথায় আল্লাহর স্মরণ, শুকরিয়া আদায়, ধৈর্য ও মোনাজাতের মাধ্যমে হতাশা থেকে মুক্তি পাওয়ার আহ্বান জানানো হয়েছে। আশা করছি, এই ইসলামি গান সবার হৃদয় ছুঁয়ে যাবে।”   

আশাবাদ ব্যক্ত করে কাজী শুভ বলেন, “গানের কথাগুলো অসাধারণ। আমরা ছয়জন খুব ভক্তি নিয়ে গানটি গেয়েছি। আশা করছি, এই গান শুনলে মুমিনের দিল ঠান্ডা হয়ে যাবে।” 

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, খুব শিগগির তাদের ইউটিউব চ‍্যানেলে মুক্তি পাবে গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে, দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল‍্যাটফর্মে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়